বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট ফারহান’

২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
বিয়ের অনুষ্ঠানে ফারহান সাদিক

বিয়ের অনুষ্ঠানে ফারহান সাদিক © ফেসবুক থেকে সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি ‘লিলিপুট ফারহান’ নামেই বেশি পরিচিত, হঠাৎই বিয়ের খবর জানালেন। আজ (বুধবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ফারহানের ঘনিষ্ঠ সহযোগী সাইদুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারহানের হলুদ ও বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের নিচে ইতোমধ্যে নতুন জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। তবে ফারহানের স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় নানাধরনের কনটেন্ট তৈরি করে ‘লিলিপুট ফারহান’ নামটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার আসল নাম ফারহান সাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট।

হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক ও ভাবনাচিন্তায় ভরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬