খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৩০ PM
জুলাই স্মৃতি স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জুলাই স্মৃতি স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম © টিডিসি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি আরোগ্য চেয়ে দোয়া চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই স্মৃতি স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দোয়ার আহ্বান জানান তিনি।

মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের একজন আপোষহীন নেত্রী। তিনি কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ। আমরা ওনার জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।  এবং সবার কাছে আহ্বান, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মারামারি, আহত …
  • ০৩ আগস্ট ২০২৬
‎জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার: তদন্…
  • ০৩ আগস্ট ২০২৬
সমালোচনার পর বিজ্ঞপ্তিতে বক্তব্য বদলাল বিদ্যুৎ মন্ত্রণালয়
  • ০৩ আগস্ট ২০২৬
আইইউবিএটিতে উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন
  • ০৩ আগস্ট ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবা…
  • ০৩ আগস্ট ২০২৬
‘ভারতে বসে হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন’
  • ০৩ আগস্ট ২০২৬