ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ PM
ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা

ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে এ কাজে বাধা দিয়ে বুলডোজার নিয়ে আসা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই। এর আগে, সোমবার দুপুর ১২টার কিছু পর ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। তবে তরুণদের বুলডোজার নিয়ে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমণ্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।’

বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির কড়া নজরদারি, পা…
  • ২৪ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ …
  • ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে কাল তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর…
  • ২৩ নভেম্বর ২০২৬
নারীদের ফ্রিল্যান্সিং শেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাবি ছাত্রদল কর্মীর নেতৃত্বে গভীর রাতে নারী সাংবাদিকসহ ছাত্…
  • ২৩ নভেম্বর ২০২৬
এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি
  • ২৩ নভেম্বর ২০২৬