ছাত্রলীগের কমিটিতে মিস ওয়ার্ল্ডে অংশ নেয়া সেই লাবণী

১৪ মে ২০১৯, ১২:১৯ AM
আফরিন লাবণী

আফরিন লাবণী © ফেসবুক থেকে

সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে চমক দিয়ে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত হওয়া আফরিন লাবণী। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। তিনি জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত।

কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় লাবণী বলেন, এটা আমার কাছে অনেক বড় স্বপ্নপূরণের মতো। কৈশোর থেকেই রাজনীতির প্রতি আমার ভালোলাগা কাজ করে। আর ছাত্রলীগ আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠনে দায়িত্ব পেয়ে আমি ধন্য।

আরও পড়ুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন

নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেটার মাধ্যমে দেশের জন্য কাজ করা যায়। আমি নিজেকে সেবায় নিয়োজিত রাখতে চাই।

প্রসঙ্গত, সর্বশেষ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাবণী। চূড়ান্ত পর্বে বিচারক ইমি তাকে প্রশ্ন করেছিলেন, তাকে যদি তিনটি উইশ করতে বলা হয়, সে উইশগুলো কী হবে এবং কাকে উইশ করতে চান?

আরও পড়ুন: হতাশা নয়, আরো বেশি বেশি কাজ করতে হবে: বঞ্চিতদের শোভন

এমন প্রশ্নে লাবণী জানিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন এবং পাহাড়-পর্বতকে তিনি উইশ করতে চান। লাবণীর এই উত্তরে খুশি হতে পারেননি বিচারকমণ্ডলী। তার সেই উত্তর ভাইরাল হয়ে যায় সারাদেশে।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬