এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার

০২ নভেম্বর ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৬ PM
চবিতে ছাত্রলীগের ব্যানার

চবিতে ছাত্রলীগের ব্যানার © সংগৃহীত

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের অন্ধকারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। তবে সকাল হওয়ার আগেই শিক্ষার্থীরা ব্যানারগুলো খুলে ফেলেন।

জানা গেছে, দুটি ব্যানারের একটি সাঁটানো হয় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে, অন্যটি ছাত্রদের আবাসিক আলাওল হলের প্রধান ফটকে। দুটি ব্যানারেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে ‘প্রচারে–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকেও কোনো পোস্টার ছিল না। কিন্তু ভোর পাঁচটার দিকে দেখি ফটকে ব্যানার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে, জানি না।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি।’

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬