চবি ছাত্রদলের কমিটি

সহসভাপতি, সহসাধারণ সম্পাদক আর সহসাংগঠনিক সম্পাদক কতজন?

৩০ অক্টোবর ২০২৫, ০২:১৪ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০২:২২ AM
চবি ছাত্রদল

চবি ছাত্রদল © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে এই কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ঘোষিত এ কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন ৫৫ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৯২ জন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৬৩ জন,  সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৬৩ জন এবং সদস্য পদে ৬২ জন রয়েছেন।

আরও পড়ুন: ৪২০ জনের চবি ছাত্রদলের কমিটিতে নারী সদস্য ১০

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি ফাঁকা রয়েছে। চাকসু নির্বাচনে অসহযোগিতার অভিযোগ গত ১৫ অক্টোবর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া জনের এ কমিটিতে নারী সদস্য রয়েছেন ১০ জন।

এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছিলেন মামুন উর রশিদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছিল। সাজ্জাদ চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬