আগামী ১৩ নভেম্বর রোবোটিক্স ফেস্ট করবে শিবির

০১ নভেম্বর ২০২৫, ১১:০৩ AM
‘ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫’ এর পোস্টার ও শিবিরের লোগো

‘ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫’ এর পোস্টার ও শিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার উদ্যোগে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫’।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর মিরপুর–১ নম্বরের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীরা ৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।

তারা আরও জানান, ফেস্টে থাকবে চারটি প্রতিযোগিতামূলক বিভাগ— লাইন ফলোয়িং রেস (এলএফআর), রোবো সকার, মিনি সকার এবং প্রজেক্ট শোকেস। প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার সমন্বয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের যুগোপযোগী দক্ষতায় উদ্বুদ্ধ করাই এর উদ্দেশ্য।

আরও পড়ুন: আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: জামায়াত নেতা রেজাউল করিম

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন; সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম; ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং ডাকসুর ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজউল করিম বলেন, ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫-এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে রোবোটিক্স শিক্ষা তরুণ প্রজন্মকে সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, এই ফেস্ট শিক্ষার্থীদের নতুন ভাবনা ও গবেষণার অনুপ্রেরণা দিক।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence