আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: জামায়াত নেতা রেজাউল করিম

৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ PM
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম

বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উল্লেখ করে তিনি বলেন, আমরা শাসক হতে চাই না, ক্ষমতার লোভী নই। আমাদের আমিরে জামায়াত একজন মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এ দেশের মানুষের সেবক হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই।

রেজাউল করিম আরও বলেন, আপনারা কি প্রস্তুত আমাদেরকে সেই দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার জন্য, ইনসাফভিত্তিক কোরআনের সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ, চাঁদাবাজ-মুক্ত ও লুণ্ঠনমুক্ত সমাজ, উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য ভোট দিতে? যদি আপনারা আমাদের ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেব না; ওমর (রা.)-এর মতো রাষ্ট্রের সব সুবিধা আমরা কাঁধে করে আপনাদের ঘরে পৌঁছে দেব। ইনশাআল্লাহ।

পথসভায় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে জেলা জামায়াতের সহসচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ ও শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9