জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের পদত্যাগ ঘোষণা

৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ PM
ফয়সাল মুরাদ

ফয়সাল মুরাদ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লিখিত পোস্টে ফয়সাল মুরাদ বলেন, ‘জকসু নিয়ে জাতীয় ছাত্রশক্তির (বাগছাস) কেন্দ্রীয় কমিটির তেমন কোনো চিন্তাভাবনা নেই। তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল, আর এখন কেন্দ্রীয় কমিটিতে পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।’

আরও পড়ুন: ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা শঙ্কা

তিনি আরও বলেন, ‘আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে এসেছি। তবে আমার সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারব না। তাই আমি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।’

ফয়সাল মুরাদ অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের অব্যবস্থাপনা ও অসংগঠিত রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশক্তির কোনো কৌশলগত প্রস্তুতি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬