কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল

২১ অক্টোবর ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৩৮ AM
বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ

বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করণের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এ মিছিল করেন তারা। 

এ সময় তারা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’ ‘জিয়া, খালেদা,’ ‘ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষুব্ধরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি। পরে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারীর অনেককেই কমিটির বাইরে রেখেই কমিটি প্রকাশ করে। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই দেড় বছরে করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সাবেক নেতাকর্মীরা জানান, ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের দল থেকে দূরে ঠেলে রেখেছে। তারা জানান, আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্নতায় ভুগছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে জেল-জুলুম হামলা মামলার স্বীকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬
বদলে যাচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের নাম
  • ২৪ অক্টোবর ২০২৬
এখন থেকে রাবি রেলস্টেশনে থামবে দুই ট্রেন
  • ২৪ অক্টোবর ২০২৬