শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে জাকসুর একাত্মতা প্রকাশ

১৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ PM
জাকসু নেতৃবৃন্দ

জাকসু নেতৃবৃন্দ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতৃবৃন্দ শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ একাত্মতা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, চলমান বেসরকারি শিক্ষকদের আন্দোলনের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) সরাসরি একাত্মতা পোষণ করছে। আমরা মনে করি শিক্ষদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন। রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দেবার দাবি জানাছি।

এসময় তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, এমনকি রাষ্ট্রযন্ত্র তাদের উপর চড়াও হয়ে লাঠিচার্জ করছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে অবহেলার খাত শিক্ষাখাত। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন আমাদের শিক্ষকদের। শিক্ষকদের নিম্ন বেতন কাঠামো শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলে, যা আমরা বিভিন্ন ফলাফলের ওপর দেখতে পাচ্ছি। ন্যূনতম জীবনের ধারণেরে জন্য যে বেতন প্রয়োজন, সেটি আমাদের শিক্ষদের সরবরাহ করা হয়না। বিশ্বব্যাংকের গবেষণায বলছে- শিক্ষকদের বেতন ১% বাড়ালে শিক্ষার্থীদের শিখনফল ০.৭ শতাংশ বাড়ে।

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬