বটতলার খাবার দোকানে জাকসুর অভিযান, ৭ দোকানে জরিমানা

০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ PM
খাবার দোকানে খাবার দেখছেন জাকসুর নেতাকর্মীরা

খাবার দোকানে খাবার দেখছেন জাকসুর নেতাকর্মীরা © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার বিভিন্ন খাবার দোকানে অভিযান পরিচালনা করে সাতটি দোকানকে জরিমানা করেছে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক ও ১০ নং ছাত্র হলের ওয়ার্ডেন অধ্যাপক মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম আদায় ও ভুল তথ্য প্রদানের অভিযোগে দোকানমালিকদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিচু বটতলার সুজন হোটেলকে অপরিচ্ছন্নতার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, আল মদিনা হোটেলকে অপরিচ্ছন্নতা ও ফ্রিজে দুর্গন্ধ থাকায় ২ হাজার টাকা জরিমানা, শান্ত হোটেলকে অপরিচ্ছন্নতা ও পচা সবজি রান্না করায় ৫ হাজার টাকা জরিমানা, কুটুমবাড়ি ও তান্দুরি মটকা চা স্টলকে অতিরিক্ত দাম রাখায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা, আনোয়ার স্টোরকে খাবার-সংক্রান্ত ভুল তথ্য ও শরবতের অতিরিক্ত দাম রাখায় ৩ হাজার টাকা জরিমানা, আরমান স্টোরকে দাম বেশি রাখা ও ভুল তথ্য দেওয়ায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে জাকসুর স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, বটতলার বিভিন্ন দোকানের খাবারের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেছি। রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম এবং ভুল তথ্য দেওয়াসহ বিভিন্ন অসংগতি পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের খাবারের মূল্যতালিকা দেখে মূল্য পরিশোধ করতে এবং কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে প্রতিবাদ ও জাকসুকে জানাতে অনুরোধ করে বলেন, ‘শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক মো. তানভির ইসলাম ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি। এ ছাড়া ১০ নং ছাত্র হল সংসদের সহসভাপতি (ভিপি) আসিফ মিয়া ও সাধারণ সম্পাদক (জিএস) মো. মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9