বাবা হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা প্রিন্স

১১ অক্টোবর ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ PM
হাসপাতালে পিতার পাশে ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স

হাসপাতালে পিতার পাশে ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের বাবা ও মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. মো. শওকত আলী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

এদিকে তার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর দুইটার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম ডা. মো. শওকত আলী (৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন একজন পল্লী চিকিৎসক। 

আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় তার নিজ গ্রামের যাদবপুর হাইস্কুল তথা প্রগতি বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
মরহুম ডা. মো. শওকত আলী জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ইউনিয়ন-উপজেলা-জেলায় দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগেও মহেশপুর উপজেলা শাখা বিএনপি'র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬