দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি ছাত্রশিবিরের

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ PM
বাকৃবি ক্যাস্পাস ও ছাত্রশিবিরের লোগো

বাকৃবি ক্যাস্পাস ও ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। ১৬ দিন ধরে চলমান অচলাবস্থা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে তা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রশিবিরের  প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। 

যৌথ বিবৃতিতে সংগঠনটির শাখা সভাপতি আবু নাছির ত্বহা ও সেক্রেটারি  আব্দুল্লাহ আল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে আন্দোলন-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শিক্ষকদের দীর্ঘ সময় আটকে রাখা এবং শিক্ষার্থীদের উপর বহিরাগত হামলা–উভয় ঘটনাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য আশঙ্কাজনক। তারাশিক্ষার্থীদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা যেমন প্রয়োজন, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও তারা মন্তব্য করেন।

এ সময় ছাত্রশিবিরের নেতারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এ সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান বের হবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম আবার শুরু হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9