জাকসুর ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব, বিক্ষোভের ডাক শিবিরের

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রেসক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার এক নেতা জানান, জাকসু নির্বাচনের শুরু থেকেই নানা ধরনের অনিয়ম, দেরি এবং প্রশাসনিক ব্যর্থতা দেখা গেছে। ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব এবং স্বচ্ছতার ঘাটতির কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এসব অনিয়মের প্রতিবাদ জানাতেই এ শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬