রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলার প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি ঘোষণা শিবিরের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © ফাইল ছবি

ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি এবং নারী হেনস্তা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এ কর্মসূচি পালন করা হবে।

ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি, সারাদেশে নারী হেনস্তা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মানববন্ধন করা হবে।

আরও পড়ুন: ‘হাড় নেই, চাপ দেবেন না’

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরায় বিএনএস এলাকায় মানববন্ধন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬