অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ AM
মো. ইফতেখারুল ইসলাম

মো. ইফতেখারুল ইসলাম © সংগৃহীত

মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের বিনোদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাওয়ার পথে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় জনতা অটোরিকশা চালককে আটক করে। পরে তাকে মতিহার থানায় পুলিশে সোপর্দ করা হয়।

রাবির ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, মোটরসাইকেলে দুইজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি রিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেকফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পিছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬