জয়-পরাজয় নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য : ফরহাদ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন এস এম ফরহাদ

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন এস এম ফরহাদ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‌‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার পরিবর্তে দায় চাপানোর দিকে মনোযোগ দিচ্ছে। এ প্রক্রিয়ায় সাম্প্রতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে আরও ভয়ের সৃষ্টি করবে। তাই বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখানে জয় বা পরাজয় নয়, মূল বিষয় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।

বুধবার (৩ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নারী শিক্ষার্থীদের প্রতি তার বক্তব্যে ফরহাদ বলেন, ‘আমরা তাদের কাছে আমাদের প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছি এবং তাদের মতামত ও উদ্বেগ শুনছি। ডোর-টু-ডোর প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন চাইছি। সাইবার বুলিংয়ের শিকার হলে আমাদের লিগ্যাল টিম থেকে সহায়তা দেওয়া হবে। আমরা চান ঢাবি একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক।’

তিনি আরও বলেন, ‘সব শিক্ষার্থীর জন্য কাজ করা সবার উচিত। সব নারী শিক্ষার্থী আমাদের বোন, সেটা তিনি যেই রাজনৈতিক দলেরই হোন না কেনো।’

হাইকোর্টের রায় প্রসঙ্গে ফরহাদ বলেন, রিটকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ডাকসু নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন: সেপ্টেম্বরেও চালু হচ্ছে না প্রাথমিকে মিড ডে মিল, অপেক্ষা বাড়ল ৩১ লাখ শিক্ষার্থীর

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত প্রার্থী ও জুলাইয়ে চোখ হারানো জসীম উদ্দিন খান বলেছেন, ‘ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করুন। ট্যাগিংয়ের মতো আওয়ামী কালচার ঢাবিতে ফিরে আসতে দেখলে মনে হয়, জুলাইয়ে আমার চোখ দেওয়ার কোনো স্বার্থকতা নেই।’

তিনি বলেন, ‘ঢাবিতে গত ৩-৪ দিনে যা দেখলাম, তাতে আমি খুবই হতাশ। এখানে একজন আরেকজনের পেছনে লাগার রাজনীতি করছে। এ রাজনীতি বন্ধ করা উচিত। ট্যাগিংয়ের মতো নোংরা কালচার ঢাবি থেকে আমরা আশা করি না। ট্যাগিং কালচার যদি আবারও ফিরে আসে, এটা খুবই হতাশাজনক। আওয়ামী শাসনের ট্যাগিং কালচার থেকে আমাদের বেরিয়ে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে।’

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
  • ১৩ জুলাই ২০২৬
আনোয়ারায় ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিক…
  • ১৩ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী 
  • ১৩ জুলাই ২০২৬
দুই মাস পর রাজধানী থেকে গ্রেপ্তার ‘শফিক ডাকাত’
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মাঝেই রোনালদোর পোস্ট নিয়ে এত বিতর্ক কেন
  • ১৩ জুলাই ২০২৬
আদ-দ্বীন হাসাপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বা…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence