ফরহাদ বিতর্ক: ভিডিও বার্তায় প্রকাশ্যে আসলেন ছাত্রলীগ দাবি করা ফরহাদ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ PM
ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসাইন

ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসাইন © টিডিসি সম্পাদিত

নামের মিল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন এক ব্যক্তি নন — এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করা জসীম উদদীন হলের  এস এম ফরহাদ হোসাইন। 

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি এস এম ফরহাদ হোসাইন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ২০১৬-১৭ সেশনের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী। আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ছাত্রশিবিরির এস এম ফরহাদ এবং আমি এক ব্যক্তিউ কিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিস কনসেপশন চলছে। বিষয়টি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা। 

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের এস এম ফরহাদ  ও আমি এক ব্যক্তি নই। আমি  ২০১৬-১৭ সেশনের ছাত্র আর ওই ফরহাদ ২০১৭-১৮ সেশনের। আমার বিভাগ ফারসি ভাষা ও সাহিত্য আর শিবিরের ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের। ছাত্রলীগের সাথে আমার সংশ্লিষ্টতা থাকলেও জুলাই আন্দোলনের সময় আমি বিদ্রোহ করি। 

এর আগে, গত বছরের ২২ সেপ্টেম্বর দেওয়া ফেসুবুক পোস্টে ছাত্রলীগের ফরহাদ লেখেন, যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদ এর নামের মিল আছে। তাই অনেকেই কনফিউশনে আছেন। সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম এস এম ফরহাদ হোসাইন- সেশন-২০১৬-১৭, বিভাগ-ফারসি ভাষা ও সাহিত্য, বাড়ি-সাতক্ষীরা। আর আমার হলের ছোট ভাইয়ের নাম-এস এম ফরহাদ , সেশন-১৭-১৮, বিভাগ- সমাজকল্যাণ, বাড়ি- চট্টগ্রাম।

তিনি আরও লেখেন, ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই, অমায়িক ছেলে। হল ডিবেটিং ক্লাবের জুনিয়র। ছোট ভাইয়ের জন্য অনিঃশেষ শুভকামনা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9