ডাকসু আক্রান্ত হলে ধরে নেব লন্ডনের প্রেসক্রিপশনে: শিবির নেতা

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ PM
সিবগাতুল্লাহ সিবগা

সিবগাতুল্লাহ সিবগা © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আক্রান্ত হলে ধরে নেব লন্ডনের প্রেসক্রিপশনে তা হয়েছে এমন মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, আমাদের ক্যাম্পাসে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, বহিরাগতেদের যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নেব এটা ঘটেছে লন্ডন থেকে। বাংলাদেশের ছাত্রসমাজ জুলাই বিল্পব ঘটিয়েছে। এই ধর্ষণকারী, চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্রসমাজ রাস্তায় থাকবে ইনশাল্লাহ। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— অভ্যুত্থান-পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষা ছাত্রসংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আতে ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ।’

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬