জাকসুতে শিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা

২১ আগস্ট ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৫:১৩ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে 'সমন্বিত শিক্ষার্থী জোট' নামে শাখা শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছেন। বুধবার (২১ আগস্ট) বিকেল পনে ৫টায় মনোনয়ন দাখিলের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা জাকসুর প্যানেল প্রকাশ করেন। 

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচে শিক্ষার্থী ও শাখা শিবিরের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।

এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন। 

সহ-ক্রীড়া (ছেলে) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান সহ-ক্রীড়া (মেয়ে) পদে গণিত বিভাগের লুবনা আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছেলে) তৌহিদ ইসলাম, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (মেয়ে) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে জুলজি বিভাগের হুসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।

প্যানেল ঘোষণার পর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়ে আমরা সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছি। আমরা এই প্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমরা জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীরা আমাদেরকে যেন কোনো দল বা সংগঠনের প্যানেল হিসেবে মনে না করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করতে চাই। আমরা আমাদের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যা বলতে চাই তার প্রতি কমিটেড থাকতে চাই। আমাদের কথা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবে। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু ক্যাম্পাস উপহার দিতে চাই এর মাধ্যমে আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষে এগিয়ে যেতে পারবো।

শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সোচ্চার ও জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সকলের নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। আমরা আমাদের নির্বাচনি ইশতেহার দ্রুতই শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো।

ট্যাগ: জাকসু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9