ডাকসু প্রধান নির্বাচন কমিশনার

ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না

১৪ আগস্ট ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © টিডিসি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানালেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আবাসিক, অনাবাসিক সবার কথা চিন্তা করেই আমরা এইসব কেন্দ্র নির্ধারণ করেছি। কার্জন হল মাত্র একটা হল। সেখানে কোনোভাবেই চারটা হলের ভোট নেওয়া সম্ভব না।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস থাকবে। আমরা তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসবো। আমরা অনেক বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। আবাসিক-অনাবাসিক সবার সমান সুযোগকে প্রাধান্য দিয়েছি। কেউ যেন বলতে না পারে এটা আমার এরিয়া। একজন শিক্ষার্থীর ভোট দিতে কতক্ষণ সময় লাগবে আমরা সেকেন্ড ধরে ধরে হিসাব করেছি। এর পরও যদি কোনো অভিযোগ আসে আমরা পদক্ষেপ নেব।’

এদিকে এখন পর্যন্ত ডাকসু মনোনয়নপত্র সংগ্ৰহ করেছেন মোট ৪২ জন। যার মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬