ছাত্রদলের সমাবেশের জন্য ট্রেনের ভাড়া পরিশোধ যেভাবে

০২ আগস্ট ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১০:১৭ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর শাহবাগে আগামীকাল রবিবার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ওই কর্মসূচিতে চট্টগ্রাম থেকে নেতাকর্মীদের আনতে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সংগঠনটি। কীভাবে ট্রেনের ভাড়া পরিশোধ করা হবে এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল। 

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এক জরুরি তারবার্তায় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা ও চট্টগ্রামকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার প্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনে মোট কোচ থাকবে ২০টি। এসব কোচে মোট আসন থাকবে এক হাজার ১২৬টি। ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর একটা ১৫ মিনিটে। এবং ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটির আবার চট্টগ্রাম পৌঁছাবে ৪ আগস্ট রাত ১টায়।

আরও পড়ুন: সমাবেশের জন্য ট্রেন ভাড়া করল ছাত্রদল

আরও বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার আগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ের বিধি মোতাবেক ভাড়া ও আনুষঙ্গিক সকল চার্জ আদায়ের ব্যবস্থা করবেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম সময়সূচী অনুযায়ী রেক গঠন ও ট্রেন পরিচালনার ব্যবস্থা করবেন। এছাড়া ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাবতীয় পরিচর্যার ব্যবস্থা করতে; ইঞ্জিন ও ক্রু সরবরাহের ব্যবস্থা করতে; ট্রেনের পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে আরএনবির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে যোগ দিতে আমরা বাসের পাশাপাশি একটি ট্রেন চেয়ে রেলওয়ের কাছে আবেদন করি। রেলওয়ের পক্ষ থেকে আমাদের যাতায়াতের জন্য একটি ট্রেন ব্যবস্থা করা হয়েছে। এতে যে পরিমাণ ভাড়া আসবে, তা আমরা নিজেদের পক্ষ থেকে ও আমাদের বড় ভাইদের সহযোগিতায় সংগ্রহ করছি।

ছাত্রলীগের দুই সাবেক নেতা এবার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্য…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
দুর্বল লঘুচাপেও উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কসংকেত— বৃষ্টির আভ…
  • ১৮ জুলাই ২০২৬
ফের মেসির হাতেই কি উঠছে গোল্ডেন বল
  • ১৮ জুলাই ২০২৬
অনলাইন প্রতারণার ৫ ফাঁদ, সহজেই বুঝবেন যেভাবে
  • ১৮ জুলাই ২০২৬
রক্ত পরীক্ষায় আগেভাগেই মিলতে পারে অ্যালঝেইমারের সতর্ক সংকেত
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence