জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে গণজমায়েতের প্রস্তুতি চলছে

০১ আগস্ট ২০২৫, ০১:৪১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
শাহবাগে গণজমায়েতের প্রস্তুতি চলছে

শাহবাগে গণজমায়েতের প্রস্তুতি চলছে © সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে গণজমায়েত এর প্রস্তুতি চলছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় এ গণজমায়েতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ফেসবুক পেজ ও দলটির 
আহ্বায়ক আলী আহসান জুনায়েদের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

ওই পোস্টে একটি পোস্টার শেয়ার করেছেন আলী আহসান জুনায়েদ। এতে লেখা আছে, চলে আসুন শাহবাগে। শুক্রবার, ১ আগস্ট ২০২৫ (বিকেল ৩টা)। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। 

এদিকে আপ বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, শাহবাগে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। সেখানে উপস্থিত আছেন আলী আহসান জুনায়েদসহ আপ বাংলাদেশের নেতাকর্মীরা। 

এর আগে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। দিনভর চলা অবরোধ কর্মসূচিতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬