বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফরম বিতরণ

৩০ জুলাই ২০২৫, ০১:৪৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সদস্য ফরম বিতরণ

সদস্য ফরম বিতরণ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়, শিক্ষার্থীরা কেমন কমিটি  চায় জানার পর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান, আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ ও ফরম পূরণ করার পর জমা নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

জাতীয়তাবাদের ছাত্রদলের কেন্দ্রীয় টিম কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সভাপতি রেজা শরীফ,সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদ ও লোকমান রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর রহমান তুলিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান , সাংগঠনিক সম্পাদক রউফুন রীশাদ হামিমসহ সাবেক কমিটির নেতৃবৃন্দ ও প্রায় ৩ শতাধিক নবীন সদস্য। 

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, আমি জেনে আনন্দিত হয়েছি যে, তোমরা অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছনতা, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করছো। নিষিদ্ধ সংগঠন ও আল বটোর বাহিনী সবসময় ছাত্রদলের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা মানুষকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে। ফ্যাসিবাদের দোসর ও গুপ্ত বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে ঢোকার চেষ্টা করতে পারে। এরা যেন কোনোভাবেই তোমাদের মাঝে ঢুকে ছাত্রদল ও বিএনপিকে কলুষিত করতে না পারে সে বিষয়ে তোমাদের সচেতন থাকতে হবে।

নতুন কমিটি নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা ত্যাগী ছিলেন তাদেরকে প্রাধান্য দিয়ে এবং দেশনায়ক তারেক রহমানকে এবং জাতীয়তাবাদী দলকে ভালোবাসে ছাত্রদলে যারা নতুন যুক্ত হয়েছো তোমাদেরও মূল্যায়ন করা হবে।স্মার্ট, সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও ন্যায়-নীতিবানদের নিয়ে হবে ছাত্রদলের ভবিষ্যৎ কমিটি হবে।

 ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কখনো আপস করে না। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে ছাত্রদলের ত্যাগ, রক্ত ও সাহসিকতার ইতিহাস অমলিন। কেউ কেউ এখন নিজেদের নব্য বিপ্লবী দাবি করলেও, বাস্তবে তারা এক সময় ছাত্রলীগের পদধারী ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের এই সুবিধাবাদী মুখোশধারীদের থেকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন ভোলা জেলা ছাত্রদলের শহীদ নুরে আলম ভাইয়ের মতো ত্যাগের ইতিহাস যারা জানে না, তারাই আজ ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চালায়। যারা ১৮ টা গুলি খাওয়া জনি ভাই বা গুম হওয়া তেজগাঁও কলেজ ছাত্রদলের জাকির ভাইদের ইতিহাস জানে না, যারা এক সময় সরকারি দল বা  ছাত্রলীগ করতো, তাদেরই কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করছে। অথচ বিগত ১৬ বছরে তারা রাজপথে ছিল না, ছিল সুবিধার রাজনীতিতে।”

ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে একটি গুপ্ত সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে সাংস্কৃতিক ও মিডিয়া ট্র্যাপ তৈরি করছে। তারা চক্রান্ত করে ছাত্রদলকে বিভ্রান্ত করতে চায়। অথচ সরকার পরিচালনায় বিএনপি না থাকলেও যেকোনো অপরাধের দায় বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেমন যেন একটি অনীহা দেখা যায়, যা নানাবিধ প্রশ্নের জন্ম দেয়।

তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের ব্যানারে শিবিরকে একটি মিছিল করতে দেখা যায়, যেখানে কতিপয় ছাত্রের পাশাপাশি বাবাকে ছেলের হাত ধরে, নাতি দাদর কাঁধে চড়ে সেখানে অংশগ্রহণ করে একটি হাস্যরসাত্মক পরিস্থিতির জন্ম দেয়। তারা যখনই প্রকাশ্যে আসে তখনই এরকম অদ্ভুত বিষয়ের অবতারণা করে। হঠাৎ করেও যদি তাদের কোনো কমিটি প্রকাশ পায় সেখানে ছাত্রলীগ ছাড়া অন্যকিছু দেখা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি তার প্রমাণ!

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9