গাড়ি ভাঙচুর, স্লোগান, সংঘর্ষ—সচিবালয় ঘিরে উত্তেজনা চরমে

২২ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ PM
গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্র সচিবালয় এলাকা

গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্র সচিবালয় এলাকা © সংগৃহীত ছবি

রাজধানীর সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে জড়ো হন। এরপর তারা বিক্ষোভ মিছিল ও স্লোগানে উত্তপ্ত করে তোলেন পুরো এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরও আগে দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।

‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের ফল কবে, জানাল জাতীয় বিশ্ববিদ…
  • ৩০ আগস্ট ২০২৬
আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
  • ৩০ আগস্ট ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬