জাবি ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি ইমন, সম্পাদক তানজিম

২৬ জুন ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
জাহিদুল ইসলাম ইমন ও তানজিম আহমেদ

জাহিদুল ইসলাম ইমন ও তানজিম আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিম আহমেদ।

‘মানব না বাধা মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি’ স্লোগানে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সদ্য সাবেক সভাপতি আলিফ মাহমুদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শেষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। কাউন্সিল শেষে তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

কমিটিতে সহসভাপতি হয়েছেন কাইমুল হক, কাওছার আহমেদ ও অর্ণা। সহসাধারণ সম্পাদক আকাশ আহাম্মেদ ও আদিত্য। সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফয়সাল, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিরব পাটোয়ারী, সমাজকল্যাণ সম্পাদক মেধা চৌধুরী, সদস্য—আলিফ মাহমুদ, সাইফুল ইসলাম ও আল আরাফ।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬