বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক ইনামুল

২৫ জুন ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৫:১৩ PM
রিফাত রশিদ ও মো. ইনামুল হাসান

রিফাত রশিদ ও মো. ইনামুল হাসান © টিডিসি সম্পাদিত

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইনামুল হাসান। বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে কেন্দ্রীয় কাউসিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রিফাত রশিদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা। 

নতুন কমিটি এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। এদিন দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় তা শেষ হয়।

প্রসঙ্গত, সংগঠনের একাধিক নেতৃত্বে শূন্যতা পূরণে নির্বাহী কমিটির সদস্যদের ভোটে এ নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬