ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

১৮ জুন ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:২৪ PM
কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা

কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা © সংগৃহীত

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সংগঠনের একটি অংশ। বুধবার (১৮ জুন) দুপুরে শহরের চৌরঙ্গী এলাকায় ঢাকা–শরীয়তপুর সড়কে বসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ নিয়ে টানা ১৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ পক্ষটি।

এ সময় সড়ক অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তির মুখে পড়েন। আন্দোলনকারীরা জানান, কমিটি বাতিলের দাবিতে তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘কমিটির আহ্বায়ক এইচ এম জাকির আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বাধীন বাস মালিক সমিতির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর এক ভাই শ্রমিক লীগের নেতা, আরেক ভাই যুবলীগের নেতা, ভাতিজা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা। 

তিনি আরো বলেন, ওই কমিটিতে ইলেকট্রিশিয়ান, জজ কোর্টের আইনজীবীর সহকারী ও অছাত্রদের রাখা হয়েছে। এমন কমিটি আমরা মানি না। কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সদর উপজেলার পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের একটি কর্মসূচি করার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা যানজট নিয়ন্ত্রণ করেছি। এ সময় পথচারীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে।’

 

 

 

 

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9