বগুড়া ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির, অভিযোগ পদবঞ্চিতদের

১৮ জুন ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১২:২৭ PM
লিখিত অভিযোগ দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা

লিখিত অভিযোগ দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা © সংগৃহীত

বগুড়ায় সদ্যঘোষিত ছাত্রদলের তিনটি ইউনিট কমিটিতে রাজনৈতিক প্রতিপক্ষ সংগঠনগুলোর নেতাকর্মীদের অর্থের বিনিময়ে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অভিযোগে বলা হয়েছে, জেলা ছাত্রদলে ১৮ জন, শহর ছাত্রদলে তিনজন ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলে দুজন রয়েছেন বলে অভিযোগ এনেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের।

আজ বুধবার (১৮ জুন) এ বিষয়ে জেলা বিএনপির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৪ জুন বগুড়া জেলা ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরদিন ৫ জুন পদবঞ্চিত বেশ কয়েকজন নেতা-কর্মী শহীদ খোকন পার্কে আমরণ অনশন শুরু করেন। সন্ধ্যায় জেলা বিএনপির নেতারা সেখানে গিয়ে আলোচনা করে তাঁদের অনশন ভাঙিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যান। এরপর গতকাল মঙ্গলবার পদবঞ্চিত নেতা-কর্মীদের পক্ষে নাসিরুদ্দিন মামুন, আলমগীর হোসেন, শাহরিয়ার পারভেজ শাকিল ও রুবেল মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জেলা বিএনপির সভাপতির কাছে জমা দেন। 

লিখিত অভিযোগে তাঁরা বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। হামলা, মামলা, নির্যাতন এমনকি গুলিবিদ্ধও হয়েছি। অথচ সদ্যঘোষিত জেলা ছাত্রদল কমিটিতে অনেককেই অর্থের বিনিময়ে পদায়ন করা হয়েছে। যারা অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, জামায়াত-শিবির ঘরানা থেকে এসেছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর দলে যোগ দিয়েছে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘বগুড়া জেলা ছাত্রদলের কমিটি সারা দেশে মডেল হওয়ার কথা। কিন্তু সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও হাইব্রিডদের স্থান দেওয়া হয়েছে।’ এতে বগুড়া জেলা ছাত্রদলে ১৮ জন, শহর ছাত্রদলে তিনজন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলে দুজনসহ মোট ২৩ জনের বিষয়ে তথ্যপ্রমাণ অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়।

অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে নাসিরুদ্দিন মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বগুড়ায় সদ্যঘোষিত ছাত্রদলের তিনটি ইউনিট কমিটিতে রাজনৈতিক প্রতিপক্ষ সংগঠনগুলোর নেতাকর্মীদের অর্থ, স্বজনপ্রীতি, ছাত্রলীগ ও শিবিরের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলাম। আশা করেছিলাম পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সহসভাপতি করা হবে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটির ১৩১ জনের মধ্যে আমাকে স্থান দেওয়া হয়নি। কিন্তু গত বছর ছাত্র-জনতার আন্দোলন করতে গিয়ে আমার নামে তিনটি মামলা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও বঞ্চিতদের সমন্বয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি।’

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9