জামায়াত-শিবির পেটানোর কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থনের ঘোষণা ছাত্র ফেডারেশন নেতার

১১ জুন ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৪:৪৭ PM
শুভ দে

শুভ দে © সংগৃহীত

জামাত-শিবির পেটানোর কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার যুগ্ম-সম্পাদক শুভ দে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের কমেন্টে এমন সমর্থনের কথা বলেন তিনি। 

শুভ দে লিখেন 'ছাত্রলীগ আগে একটু ভুলভাল কিছু করলে আমরা সমালোচনা করতাম। সামনে ছাত্রদল আসতেছে। তারাও ছাত্রলীগের মত নানান বহুমুখী কাজকারবার করবে বলে আমার বিশ্বাস। অন্য যেটাতেই সমালোচনা করি না কেন। এই জাশি পিটানো কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন থাকবে ইনশাআল্লাহ।' পরবর্তীতে আরেকটি মন্তব্যে ' নো সিম্পেথি ফর জাশি।

অন্যদিকে শুভ'র ওই মন্তব্যের প্রতিত্তোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুন লিখেন 'আগে দোয়া করতাম খোদার কাছে যেনো এভাবে শিবিরকে হত্যাযোগ্য না করে, এখন দোয়া করি শিবিরের জন্যে যাতে তারা যেনো নিজেদের হত্যাযোগ্য করে তুলা থেকে রক্ষা করে।' 

শুভর এমন মন্তব্যের সমালোচনা করে পোস্ট করেছেন অনেকে। 

গতকাল নিজের ফেসবুকে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে শুভ বলেন, 'আমি শুভ দে, যুগ্ম সম্পাদক। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আসলে এই কমেন্টটা যেই সেন্সে পাস হইসে আমার ইনটেনশন সেটা ছিল না।’

তিনি আরও লিখেন, ‘আমি কখনোই নিপীড়নের পক্ষে কিছুকে সমর্থন করি নাই, করবও না। বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে জাতীয় ঐক্য নষ্ট করা থেকে শুরু করে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমার, আপনার কিংবা যেকোনো সুস্থ মানুষের জন্যই অত্যন্ত ডিস্টার্বিং। ব্যক্তিগতভাবে সাম্প্রতিক ঘটনাবলির ওপর অত্যন্ত বিরক্তি থেকে সম্পূর্ণ অসাবধানতাবশত কমেন্টটা আমি করেছি। সাংগঠনিক দায়বদ্ধতা থেকে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।'

'এই কথা অবশ্যই সত্য যে আমার কমেন্টে অনিচ্ছাকৃতভাবে ভায়োলেন্স প্রমোট পেয়েছে। এটা আমার অনিচ্ছাকৃত ভুল। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আবারও ক্ষমা প্রার্থনা করছি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পক্ষ থেকে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে এ বিষয়ে জানতে শুভ দে একাধিকবকার কল দিয়েও পাওয়া যায়নি। 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950