পরিবেশ দিবসে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

০৫ জুন ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৪:২৮ PM
জবি ছাত্রদলের বৃক্ষরোপণ

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ © টিডিসি ফটো

আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনসহ প্রমুখ।

মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নয়, জাতীয় জীবনের প্রতিটি প্রগতিশীল ও মানবিক ইস্যুতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। পরিবেশ রক্ষা আজকের সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, আর ছাত্রদল সেই চ্যালেঞ্জকে বুকে ধারণ করেই লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করাই আজকের কর্মসূচির মূল লক্ষ্য। ছাত্রদলের প্রতিটি কর্মী বিশ্বাস করে—সবুজ বিপ্লবই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের সোপান।’

 

 

ট্যাগ: জবি
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬