নানা আয়োজনে ছাত্রলীগের স্বাধীনতা দিবস পালন

২৬ মার্চ ২০১৯, ০২:১১ PM

নানা আয়োজন আর উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেল মহান স্বাধীনতা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বর্ণাঢ্য র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলিঃ
আজ প্রভাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আলাদাভাবে মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিঃ
বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মৃতি চিরন্তন চত্বরে শ্রদ্ধাঞ্জলিঃ
বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধেরর সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা।

মধুর ক্যান্টিনে শ্রদ্ধাঞ্জলিঃ
বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেলের পক্ষ থেকে ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম বুলেটে স্বপরিবারে নিহত, মধুসূদন দে'র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬
মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ …
  • ২৯ জুন ২০২৬