ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা

২৫ মে ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০১:২৯ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছেড়ে ছাত্রদলে যোগ দিলে পাঁচজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছেড়ে ছাত্রদলে যোগ দিলে পাঁচজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটিতে থাকা ৫ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। ছাত্রদলে যোগ দেওয়ারা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

তাদের বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিসালাত ইসলাম সজীব। এসময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি এবং মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছেন। তারা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই যোগদানের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

ছাত্রদলে যোগ দেওয়ার কারণ হিসেবে রিশাদুল আলম বলেন, আগে থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শ লালন করেন এবং এর ভিত্তিতে নানা লড়াই–সংগ্রামে অংশগ্রহণ করেছেন। কিন্তু তার অনিচ্ছায় তার ও অন্যদের বৈষম্যবিরোধী আন্দোলনে পদায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বলেন, ছাত্রদলে যোগ দেওয়া ৫ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আদর্শ লালন করে তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় কর্মী ছিলেন। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ ২…
  • ১৯ মে ২০২৬
ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন ১.০-এ প্রথম রানারআপ কানাড…
  • ১৯ মে ২০২৬
দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিশ্বকাপের দল ঘোষণা, আছেন…
  • ১৯ মে ২০২৬
উন্নত প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধা…
  • ১৯ মে ২০২৬
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ ফেনী, উদ্বৃত্ত যাবে জেলার বাইরে
  • ১৯ মে ২০২৬
সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081