টানা সাত ঘণ্টা পর শাহবাগ ছেড়েছে ছাত্রদল

২২ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৩:০৩ PM
শাহবাগ মোড়ের সড়ক ছেড়ে দিয়েছে ছাত্রদল

শাহবাগ মোড়ের সড়ক ছেড়ে দিয়েছে ছাত্রদল © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক ছেড়ে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল দশটার দিকে তারা শাহবাগ অবরোধ করে। টানা সাত ঘণ্টা অবরোধের পর ছাত্রদলের নেতা–কর্মীরা সড়ক ছেড়ে দেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের নেতা–কর্মীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে। 

অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তাঁরা শাহবাগে অবস্থান করেন।

এর আগে, সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এতে অংশ নিয়েছেন সংগঠনটির বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। 

প্রসঙ্গত, বুধবার (২১ মে) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিশ্চিতের করার দাবিতে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। 

ট্যাগ: ছাত্রদল
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬