ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয়: বাকের

২১ মে ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:৩৯ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিএনপিপন্থি উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের ঈদের আগে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

আজ বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ হুশিয়ারি প্রদান করেন বাকের।

ইংরেজিতে করা এই পোস্টে বাকের লেখেন, ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। মির্জা ফখরুল ইসলামের মনোনীত এবং নির্দেশিত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের ঈদুল আজহার আগে পদত্যাগ করতে হবে।

আরও পড়ৃন: সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বিন ইয়ামিন মোল্লা

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস জুড়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ছাড়া, আমরা আমাদের ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আমরা আমাদের আন্দোলনকে রাজপথে নামিয়ে আনব।

নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬