ডাকসুতে পরিকল্পিতভাবে প্রার্থী বাতিলের অভিযোগ

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮ PM
বামদের সংবাদ সম্মেলন

বামদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজিরের প্রার্থীতা বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। আজ বৃহস্পতিবার দুপর ১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন করে তারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক বলেন, গত ২৫ ফেব্রয়ারি ২০১৯ তারিখে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে জিএস পদে মনোনয়ন ফরম উত্তোলন করে উম্মে হাবিবা বেনজির এবং ২৬ ফ্রেব্রুয়ারি তারিখে জমা দেওয়া হয়। কিন্তু ২৭ ফ্রেব্রুয়ারি তারিখে জানা যায়, উম্মে হাবিবা বেনজিরের মনোনয়ন পত্রটি বাতিল হয়েছে; যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, বেনজির ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও ভোটার তালিকায় তার নাম না ওঠার ঘটনা থেকে বুঝা যায়; প্রশাসন পরিকল্পিতভাবেই বেনজিরের প্রার্থীতা বাতিল করেছে। যা আশ্চর্যজনক। আমরা প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডকে স্বৈরতান্ত্রিক বলে মনে করি।

আমরা দুই জোটের পক্ষ থেকে আমাদের মনোনিত জিএস পদপ্রার্থী বাতিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার প্রার্থীতা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পরিস্থিতিতে দুই জোটের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদকে মনোনীত করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন, ছাত্র ঐক্য ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেলিন ও ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক প্রমুখ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence