ডাকসু নির্বাচন

আলাদা প্যানেল দেবে জাসদ ছাত্রলীগ

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলাদা প্যানেল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন বিষয়টি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব শামীম বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে তারা আলাদা প্যানেলের প্রস্তুতি নিচ্ছেন। তবে বৃহত্তর একটি জোটের (ছাত্র সংগ্রাম পরিষদ) শরিক হওয়ায় জোটগত নির্বাচনের বিষয়টাও তাদের মাথায় রয়েছে বলেও জানান। পরে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ আহমেদ।

সংবাদ সম্মেলন থেকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।

‘আল্লাহ যেন তৌফিক দেন, ফ্যামিলি কার্ডের টাকা ২৫০০ থেকে ২৫ হ…
  • ২৯ জুন ২০২৬
মাতৃত্বকালীন ছুটি সীমিত করায় হাইকোর্টের রুল 
  • ২৯ জুন ২০২৬
ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত
  • ২৯ জুন ২০২৬
যশোরের দুই মহাসড়কে বেপরোয়া বাস চলাচল, বাড়ছে দুর্ঘটনা
  • ২৯ জুন ২০২৬
দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করা…
  • ২৯ জুন ২০২৬
১০০ স্কুলছাত্রকে হারানোর কৌশল: ব্রাজিলের দুর্বলতা ভাঙতে জাপ…
  • ২৯ জুন ২০২৬