গাজীপুরে হাসনাতের ওপর হামলায় শিবিরের নিন্দা

০৪ মে ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
শিবির

শিবির © সংগৃহীত

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা আমাদের সহযাত্রী, তাদের ওপর হামলা মানে সরাসরি আমাদের ওপর হামলা। জুলাই অভ্যুত্থানের উত্তরসূরি হিসেবে আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরোনো কিংবা নতুন কোনো ফ্যাসিস্ট শক্তিকেই ছাড় দেওয়া হবে না।”

ছাত্রশিবির সভাপতি এ হামলার সঙ্গে জড়িতদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়—এটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর আঘাত।

হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬