সরকারি জে জে কে এম গার্লস কলেজে প্রথমবার ছাত্রদলের কমিটি ঘোষণা

০৪ মে ২০২৫, ১০:০০ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM

© সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ঊর্মি আক্তারকে সভাপতি ও ইসরাত জান্নাত ছায়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা সভাপতি (ভারপাপ্ত) মোশাররফ সিদ্দিকি ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার রাতে ছাত্রদলের অফিশিয়াল ভেরিভায়েড ফেসবুক আইডিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মেহরাজ আক্তার, সহসভাপতি মোহনা মীম, সহসভাপতি মিশিলা আক্তার মীম, সহসভাপতি তাসনিয়া কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাহা ইসলাম উপমা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জান্নাত ফারহানা, রুমানী, শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক তোহফা জান্নাত।

জামালপুরে জাহেদা শফিক কলেজের পর এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই প্রথম জাতীয়তাবাদী ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ ছাড়া ইসলামপুর মহিলা সামাদ পারভেজ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে বলে জানা যায়।

কমিটিতে ১৫ সদস্য অন্তর্ভুক্ত করে আংশিক ঘোষণা দেওয়া হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬