ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন কর্মসূচি, শোভাযাত্রা ২৬ জানুয়ারি

২৩ জানুয়ারি ২০১৯, ১১:০৮ AM
পোস্টার

পোস্টার

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্থগিত হওয়া কর্মসূচি আগামী ২৬ থেকে ৩০ জানুয়ারি মধ্যে পৃথক তিন দিনে উদযাপন করা হবে। মঙ্গলবার নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কর্মসূচি অনুযায়ী, ২৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করা হবে (ঢাকার অন্তর্গত সব ইউনিটের জন্য প্রযোজ্য)। দেশব্যাপী অন্য সব ইউনিটকে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা করার নির্দেশ দেয়া হয়েছে।

২৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।

৩০ জানুয়ারি সকাল ১০ টায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠিতব্য চার দিনের কর্মসূচি স্থগিত করেছিল ছাত্রলীগ।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬