বাকৃবি

সাংবাদিক মারধরের ঘটনার দেড় মাস পর তদন্ত রিপোর্ট

২২ জানুয়ারি ২০১৯, ০৫:২৩ PM

© ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগ কর্মীদের দ্বারা সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে ’হল প্রশাসন’। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ২০ জানুয়ারি প্রায় দেড় মাস পর রিপোর্টটি প্রশাসনের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি ।

গত ৫ ডিসেম্বর রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের গেস্ট রুমে ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ও মারামারির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবুল বাশারকে মারধর করে ওই হলের ছাত্রলীগ কর্মীরা। ওই ঘটনার পর ৭ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের হাউজ টিউটরদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ।

তদন্ত রিপোর্ট জমার বিলম্বের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ বলেন, এক পক্ষ রিপোর্ট জমা দিতে বাধা দিয়েছিল। সে কারণেই রিপোর্ট প্রকাশে দেরি হয়েছে। তবে আমি তাদের নাম বলব না। তদন্ত কমিটির রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নিবে তা ’হল প্রশাসন’ বাস্তবায়ন করবে।

এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬
মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ …
  • ২৯ জুন ২০২৬