জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

০৯ মার্চ ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
ছাত্র ফ্রন্টের মানববন্ধন

ছাত্র ফ্রন্টের মানববন্ধন © টিডিসি

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ রবিবার (৯ মার্চ) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রফিক ভবনের নিচে এসে জমায়েত হন এবং ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তারা মানববন্ধন শেষে বক্তব্য দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির এক নারী সদস্য বলেন, ‘আমরা চুপ থাকলে চলবে না। ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ অন্য কাউকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমাকেও করা হতে পারে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলেই এই ঘৃণ্য অপরাধ রোধ করা সম্ভব হবে।’

আরও পড়ুন: কম জিপিএ নিয়েও যেভাবে যুক্তরাষ্ট্রে পড়ার স্বপ্ন পূরণ সাকিবের

সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, ‘কয়েক দিন ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। আমাদের সমাজব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হতে হবে।’

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence