হত্যার হুমকি

পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিবির নেতারও

০২ জুলাই ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৫৮ PM
শাহেদ খান

শাহেদ খান © টিডিসি সম্পাদিত

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসেরকে তেলাপোকার মতো চাপ দিয়ে মেরে ফেলার হুমকির ঘটনায় মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক শাহেদ খানের সদস্যপদ মুলতবি করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু নাসেরের সাংগঠনিক পদও মুলতবি করেছে সংগঠনটি। বাতিল হয়েছে তার সাথীপদও। 

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুল ইসলাম বলেন, কাউকে হুমকি দিয়ে এ ধরণের ভাষা সংগঠন অ্যালাউ করে না। এজন্য সদস্যদের পরামর্শক্রমে শাহেদ খানের সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব মুলতবি করা হয়েছে। তবে সদস্যদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কার্যকরী পরিষদের অনুমতি লাগে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আবু নাসেরও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য তার সাথীপদ বাতিল এবং সাংগঠনিক দায়িত্ব মুলতবি করা হয়েছে।

শাহেদ খানের মুলতবির বিষয়ে কোনো চিঠি ইস্যু করা হয়েছে কিনা জানতে চাইলে মহানগর সভাপতি বলেন, মুলতবি করা হলে সরাসরি নোটিশ দেওয়া হয় না, বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হয়।

এর আগে গতকাল বুধবার (১ জুলাই) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ষান্মাসিক প্রতিবেদন সময়মতো না দেওয়ায় আবু নাসেরকে তেলাপোকার মতো চাপ দিয়ে মেরে ফাল্র হুমকি দিয়েছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক শাহেদ খান। এ নিয়ে বুধবার রাতে মহানগর ছাত্রশিবির সভাপতি আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে শাহেদ খানের সদস্যপদ মুলতবি হতে পারে বলে জানিয়েছিলেন। 

উল্লেখ্য, আবু নাসেরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে। তার বাবা মাওলানা আতাউর রহমান সরকার খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমীর। আবু নাসেরের ভাই মুজাহিদুল ইসলাম ২০১২ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরের রানীরবন্দরে এক মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। ছাত্রশিবির তাকে সংগঠনটির ১৪১তম ‘শহীদ’ হিসেবে প্রতিবছর স্মরণ করে।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9