বিএনপিকে জামায়াত ও ঐক্যফ্রন্ট ছাড়তে বললেন সাবেক ছাত্রদল নেতা

১৩ জানুয়ারি ২০১৯, ০৯:০৭ PM
ওবায়দুল হক নাসির

ওবায়দুল হক নাসির

জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির। একইসাথে ক্ষমতার মোহে সংলাপ ও নির্বাচনের জন্য মরিয়া না হয়ে বহুবছর ধরে নির্যাতিত দলের কর্মী ও তৃণমূলের নেতাদের সাথে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এমন আহ্বান জানিয়েছেন বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই নেতা। তাঁর স্ট্যাটাসটি এরইমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সর্বত্র। স্ট্যাটাসের পক্ষ্যে লাইক, কমেন্টের মাধ্যমে সহমত জানিয়েছেন অসংখ্য সমর্থক। ওবায়দুল হক নাসিরের ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো :

খুব বেশিদিন নয় মাত্র বার বছর আগেও আপনারা এমপি মন্ত্রী ছিলেন। শতবছর চলার মত অনেক কিছুই আপনাদের আছে। তারপরও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে কেন ঘুম হয় না আপনাদের??ক্ষমতায় যাওয়া, নির্বাচন ছাড়া কি একটি রাজনৈতিক দলের কোন কাজ নাই?? শুধু সংলাপ সংলাপ করে দলকে আর কোথায় নিতে চান??

যারা দুই যুগ শুধু বিরোধী দল করে জেল জুলুম সয়ে যাওয়া কর্মী, সংলাপ করুন তাদের সাথে। সংলাপ করুন দলের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত দায়িত্বশীল নেতাদের সাথে। শুধু নমিনি নামধারীদের পকেট থেকে নাজিল হওয়া সিদ্ধান্ত আজকে দলকে কোথায় নিয়েছে একবার পর্যালোচনা করুন। বছরের পর বছর শুধু সিন্ডিকেটের রাজনীতি চলছে দলের মধ্যে। রাজনৈতিক দল থেকে বিএনপিকে  আজ বানিয়ে ফেলেছেন লিমিটেড কোম্পানি।

নিয়মিত দুইবেলা নয়াপল্টনের কবিতা পাঠ বন্ধ করুন। গুলশান সিন্ডকেট থেকে দল মুক্ত করুন।দলের ভিতরে গনতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন করুন। ক্ষমতা আর সংলাপ দয়া করে মাথা থেকে বাদ দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ‘সংসদের বাইরেও জনগনের কথা বলার জন্য বিরোধী দল থাকে’ সেভাবেই থাকুন। জামাত --ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে আসুন। হেভিওয়েট নামধরী নেতাদের কাছ থেকে, নির্যাতনে পাতলা হয়ে যাওয়া কর্মীদের বাঁচতে দিন। 
নির্বাচন সংলাপ পরে পরে পরে পরে 
অন্যথায় ধ্বংস..............’

ওবায়দুল হক নাসিরের স্ট্যাটাস

 

ট্যাগ: ছাত্রদল
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬