প্রথমবারের মতো জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
ফারজানা আক্তার লুপা ও নুরজাহান আক্তার শাকিলা

ফারজানা আক্তার লুপা ও নুরজাহান আক্তার শাকিলা © সংগৃহীত

প্রথমবারের মতো জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ফারজানা আক্তার লুপাকে সভাপতি ও নুরজাহান আক্তার শাকিলাকে সাধারণ সম্পাদক করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় পেডে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অন্যরা হলেন, সহসভাপতি মোছা. বিথী আক্তারকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৃষ্টি আক্তার। এ ছাড়াও সদস্যরা হলেন, লাভনী আক্তার, জুথী, মৌমিতা জাহান, তাকলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও জান্নাত। 

আরো পড়ুন: জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে আরও চারজন

জানা গেছে, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোশাররফ সিদ্দিকী ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950