নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতির পদত্যাগ

০৪ জানুয়ারি ২০১৯, ০৬:৩০ PM

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু তার এই পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পদত্যাগ পত্র প্রদান করেন তিনি। জেলা ছাত্রলীগের প্যাডে লিখিত পত্রটির ছবি বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে ইসহাক খলিল বাবু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন। 

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জয় পেয়েছে। ঠিক এ সময় ইসহাকের এমন সিদ্ধান্তে হতবাক দলীয় নেতারা। এ ব্যাপারে ইসহাক খলিল বাবুর কোন বক্তব্য পাওয়া যায়নি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা হলে তিনি বলেন, এমন একটি পোস্ট আমিও পেয়েছি এবং অনেকের থেকেই শুনেছি। বিষয়টি জানার জন্য তাকে ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, সে আর ছাত্রলীগ করবে না। তবে কেন বা কি কারণে করবেন না, তা পরিস্কার করে বলেননি।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬