ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু

১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
হাফেজ ইখতিয়ার উদ্দিন

হাফেজ ইখতিয়ার উদ্দিন © টিডিসি সম্পাদিত

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। 

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের  মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে। ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। একই প্রতিষ্ঠানে তিনি ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ইখতিয়ারের পরিবার সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে পৌনে ৯টায় মারা যান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ‘হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত।’

ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬