রাবিতে কোরআন পুড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা প্রকাশ

১২ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি হলে পবিত্র আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমির আলী হল এবং মতিহার হলসহ কয়েকটি হলে কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলাসৃষ্টি কারী গোষ্ঠী মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বিজেপির লোগো হলের বিভিন্ন দেওয়ালে অঙ্কন করা হয়েছে। এ ঘটনায় রাবি ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ ঘটনার নিন্দা প্রকাশ করে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, মুসলিম প্রধান দেশে কোরআন অবমাননা কোনোক্রমেই মেনে নেওয়া হবে না। উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে। যারা এর সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

ট্যাগ: ছাত্রদল
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950