ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সাধারণ সম্পাদক মাহফুজ

০৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবাল

তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবাল © টিডিসি ছবি

কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল। আজ বুধবার (৮ জানুয়ারি) এ আংশিক কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।

এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি হিসেবে পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম নিরব। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন।

উল্লেখ্য, উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬